নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:০০, ৪ মার্চ ২০২১
দেশে করোনা থেকে সুস্থ হলেন ৫ লক্ষাধিক মানুষ
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৫ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সেই তালিকায় যুক্ত হয়েছেন ৮৪১ জন। এতে করে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৬৮ জনে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে ৭ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮ হাজার ৪৩৫ জনে।
বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।
সেখানে বলা হয়েছে, ১৫ হাজার ৯৮৫ টি নমুনা পরীক্ষা করে নতুন ৬১৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে করে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৮ হাজার ৫৪৯ জনে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়েছিল করোনাভাইরাস। তারপর ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে শনাক্ত হয়েছিল করোনার প্রথম রোগী। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















