নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৪৬, ৪ মার্চ ২০২১
করোনাভাইরাসের টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
টিকা নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাশে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা। ছবি : বাসস
করোনাভাইরাসের টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে টিকা নেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার) বিকালেই টিকা নিয়েছেন।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে দেশে করোনার টিকার প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছিল।
এর পর দেশব্যাপী একযোগে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। শুরু থেকেই সবার জানার আগ্রহ ছিল কবে টিকা নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।
গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে থেকে ২০ লাখ ডোজ দেশে আসে। পরবর্তীতে ২৫ জানুয়ারি দেশে আসে কেনা টিকার ৫০ লাখ ডোজের প্রথম চালান। আর দ্বিতীয় চালান আসে ২৩ ফেব্রুয়ারি।
সরকার টিকা কার্যক্রমের শুরুতেই সিদ্ধান্ত নেয়, টিকা সর্বপ্রথম সম্মুখসারির যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা পাবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সীদেরকে রাখা হয় অগ্রাধিকার তালিকায়। পরে বয়স কমিয়ে ৪০ বছর করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মত্যে, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে (৩ মার্চ) পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন। এদের মধ্যে পুরুষ ২২ লাখ ২১ হাজার ২৬৯ জন ও নারী ১২ লাখ ৩৮ হাজার ৮৯০ জন। টিকাগ্রহণকারীদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে ৭৮৪ জনের।
রাজধানী ঢাকায় ৫০ হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টিসহ মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলছে। রাজধানী ঢাকায় ৫০ হাসপাতালে ২০৪টি ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করছে। মোট এক হাজার পাঁচটি হাসপাতালে মোট ২ হাজার ৪০০টিম কাজ করছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এ দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।
জানা যায়, প্রথম দফায় ৭০ লাখ টিকা এনেছে সরকার। এর মধ্যে ভারতের উপহার হিসেবে ছিল ২০ লাখ। এরপর দ্বিতীয় চালানে আরও ২০ লাখ টিকা আনা হয়েছে। গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















