নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৮, ৪ মার্চ ২০২১
বাংলাদেশের পথে মেট্রোরেলের প্রথম কোচ
মেট্রোরেলের প্রথম কোচ। ছবি: সংগৃহীত
বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের প্রথম কোচ জাপান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) কোবে বন্দর থেকে জাহাজ যোগে রওনা দেয় কোচটি।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের জন্য ট্রেনটি আনা হচ্ছে। এপ্রিলের শেষের দিকে এটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসি) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।
তিনি জানান, মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপান। প্রতি সেট ট্রেনের দুপাশে দুটো ইঞ্জিন থাকছে। আর মধ্যে থাকবে চারটি করে কোচ।
জানা গেছে, জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি নির্মাণ প্রতিষ্ঠান ট্রেনগুলো তৈরি করেছে। প্রত্যেকটি ট্রেনের দাম পড়েছে ৩ হাজার ২০৮ কোটি ৪২ লাখ টাকা। এই দামের সঙ্গে শুল্ক ও ভ্যাট যুক্ত হয়ে ঢাকায় পৌঁছা পর্যন্ত প্রতিটি ট্রেনের দাম গিয়ে দাঁড়াবে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা।
আইনিউজ/আরআর
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















