নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩২, ৪ মার্চ ২০২১
আপডেট: ২৩:৩৫, ৪ মার্চ ২০২১
আপডেট: ২৩:৩৫, ৪ মার্চ ২০২১
বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আসার কথা রয়েছে। সেই সফরের আলোচ্যসূচি নির্ধারণে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথোপকথনের সারাংশ তুলে ধরেন তিনি।
এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় তার প্রশংসা করেন।
জয়শঙ্কর বলেন, ‘এটি একটি বিশাল অর্জন, বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের মধ্যে সমস্যা থাকে। আমরা মনে করি সেগুলো সমঝোতা ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে এরই মধ্যে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনা হবে। করোনা মহামারির শুরুতেই সবাইকে সম্পৃক্ত করে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশে এ ভাইরাস মোকাবিলা করা সম্ভব হয়েছে।
করোনা মহামারির প্রাদুর্ভাবে দেশে যেন খাদ্য সঙ্কট দেখা না দেয়, সেজন্য সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সরকার খাদ্য উৎপাদনে জোর দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া টিকা সরবরাহসহ কোভিড-১৯ মহামারি সঙ্কটে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় তিনি ভারত সরকারকে ধন্যবাদ দেন।
সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর তার বাবা ভারতের সাবেক সরকারি কর্মকর্তা কে সুব্রামানিয়ামের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বই ‘লিবারেশন ওয়ার অব বাংলাদেশ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ প্রসঙ্গে ড. জয়শঙ্কর বলেন, ভারতের জন্য এটা অনেক বড় সম্মানের।
করোনা মহামারি প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলের সবাই করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা মোকাবিলা করেছি। করোনা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকবো।
ড. জয়শঙ্কর জানান, করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এবং সেখানে শিল্প কারখানাগুলোয় আগে যেখানে তিন শিফটে কাজ হতো, এখন সেখানে চার শিফটে কাজ হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















