নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৮, ৪ মার্চ ২০২১
শিশুর অপরাধ যাই হোক ১০ বছরের বেশি সাজা নয় : হাইকোর্ট
ফাইল ছবি
শিশুদের অপরাধ যাই হোক ১০ বছরের বেশি সাজা প্রদান করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্যই নেই বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
বিচারপতি শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এ রায় দেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বেঞ্চ সূত্রে বিষয়টি জানা গেছে।
বেঞ্চের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এস এম আব্দুল মোবিন।
আইনের সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে দেশে কোনো সুনির্দিষ্ট আইন নেই। ১৯৭৪ এর শিশু আইন অনুযায়ী আগে শিশুদের বিচার হতো। ২০১৩ সালে হয় নতুন শিশু আইন।
এ আইনে শিশুর বয়স, জবানবন্দি গ্রহণ, দণ্ড ও শিশু শোধনাগারসহ বিশেষ বেঞ্চ গঠন করা হয়, যা নিয়ে পক্ষে-বিপক্ষে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। আর সেজন্যই ফুল বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। সেই বেঞ্চেই শিশুদের নিয়ে যুগান্তকারী রায় দেয়া হয়েছে।
রায়ের তিনটি সিদ্ধান্ত হলো- শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্য নেই, স্বীকারোক্তিমূলক জবানবন্দি কোনো শিশুকে সাজা দেয়ার ক্ষেত্রে ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না এবং অপরাধ যাই হোক না কেন একজন শিশুকে ১০ বছরের বেশি সাজা নয়।
শিশুদের বিচারের ক্ষেত্রে নিম্ন আদালত এ রায় বিবেচনায় নেবেন বলে বলছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক।
এদিকে, শিশুরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই অপরাধকে নিজেদের ঘাড়ে নিয়ে নেয় বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত।
আইনিউজ/আরআর
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















