নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩৭, ৫ মার্চ ২০২১
এই দিনে ভূটানের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ
ফাইল ছবি
আজ শুক্রবার, ৫ মার্চ ২০২১ ইংরেজি। ইতিহাসের পাতায় ক্যালেন্ডারের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন বিশ্বে কিছু না কিছু ঘটছে, আবিষ্কার হচ্ছে, উন্মোচিত হচ্ছে নতুন বিস্ময়ের দ্বার! ১৯৮৪ সালের এই দিনে ভূটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এছাড়াও এই দিনে ঘটেছে আরও অনেক ঐতিহাসিক ঘটনা, জন্মেছেন অনেক জ্ঞানী-গুনীজন। জানবো ইতিহাসের পাতায় আজকের দিনটি কেমন ছিলো-
এই দিনের ঘটনাবলী
১৫৫৮ - ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়।
১৭৭০ - বোস্টনে (যুক্তরাষ্ট্র) জনতার ওপর গুলি চালিয়ে ব্রিটিশ সৈন্যরা গণহত্যা ঘটায়।
১৭৯৩ - ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়।
১৮২৪ - অ্যাঙ্গোলা-বার্মা যুদ্ধ শুরু হয়।
১৮৩৩ - অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রী লাভ করেন।
১৮৩৬ - মেক্সিকো আলামো আক্রমণ করে।
১৮৯৬ - ইতালির প্রধানমন্ত্রী ক্রিসপি পদত্যাগ করেন।
১৮৯৭ - আমেরিকান নিগ্রো একাডেমী গঠিত হয়।
১৯১৮ - মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়।
১৯৮৪ - ভূটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮৭ - সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন।
২০০১ - হজ্বের সময় মিনায় পদদলিত হয়ে ৩৫ হাজীর মৃত্যু।
২০০৭ - ঢাকা-ব্যাংকক-ঢাকা সেক্টরে ইলেকট্রনিক টিকেটিং (ই-টিকেটিং) পদ্ধতি চালু।
এই দিনে যারা জন্মগ্রহণ করেন
১১৩৩ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি।
১৩২৪ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় ডেভিড জন্মগ্রহণ করেন।
১৩২৬ - হাঙ্গেরির রাজা লুই আই জন্মগ্রহণ করেন।
১৫১২ - ফ্লেমিশ গণিতজ্ঞ, মানচিত্রাঙ্কনবিদ ও দার্শনিক গেরারডুস মেরকাটর জন্মগ্রহণ করেন।
১৬৯৬ - ইতালীয় চিত্রশিল্পী জিওভান্নি বাতিস্তা টিয়েপলো জন্মগ্রহণ করেন।
১৮৮৭ - ব্রাজিলীয় সুরকার আতোর ভিলা-লোবোস।
১৯০৫ - প্রভাবতী দেবী সরস্বতী, বাঙালি ঔপন্যাসিক।
১৯০৮ - ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক রেক্স হ্যারিসন জন্মগ্রহণ করেন।
১৯১৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ জেমস টোবিন জন্মগ্রহণ করেন।
১৯২২ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার জেটি পাওলো পাসোলিনির জন্মগ্রহণ করেন।
১৯৩৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের অর্থনীতিবিদ ড্যানিয়েল কানেমান জন্মগ্রহণ করেন।
১৯৩৭ - নাইজেরিয়ার সাবেক জেনারেল, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট ওলুস্যাগুন অবাসাঞ্জ জন্মগ্রহণ করেন।
১৯৪৩ - ইতালীয় শিল্পী, তিনি গীতিকার ও গিটার লুচো বাত্তিস্তি জন্মগ্রহণ করেন।
১৯৬৮ - হাঙ্গেরীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্রীতি গর্ডন বাজনাই জন্মগ্রহণ করেন।
১৯৮৭ - রাশিয়ান টেনিস খেলোয়াড় আন্না চাকভেটাডযে জন্মগ্রহণ করেন।
এই দিনে যারা মৃত্যুবরণ করেন
১৫৩৪ - আন্তোনিও ডা করেগিও, ইতালীয় চিত্রশিল্পী মৃত্যুবরণ করেন।
১৬২৫ - ইংল্যান্ডের রাজা প্রথম জেমস।
১৮১৫ - ‘প্রাণী চুম্বকত্বের’ (ম্যাসমেরিজম) প্রবক্তা ফ্রানৎস ম্যাসমের।
১৮২৭ - ইতালীর বিখ্যাত পদার্থ বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা।
১৮২৭ - বিখ্যাত ফরাসী গণিতবিদ পিয়েরে লাপ্লাস।
১৯৪৪ - ফরাসি কবি ও লেখক ম্যাক্স জেকব মৃত্যুবরণ করেন ।
১৯৬৬ - রুশ মহিলা কবি আন্না আখমা তোভা।
১৯৬৭ - ইরানী রাজনৈতিক বিজ্ঞানী, রাজনীতিবিদ ও ৬০ তম প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক মৃত্যুবরণ করেন।
১৯৭৩ - অমূল্যকুমার দাশগুপ্ত, বাঙালি লেখক ও শিক্ষাবিদ।
২০০৮ - জোসেফ ওয়েইযেনবাউম, জার্মান কম্পিউটার বিজ্ঞানী ও লেখক মৃত্যুবরণ করেন।
২০১৩ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার কর্নেল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেন।
২০১৬ - রে টমলিনসন, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী।
২০২০ – হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার, পেরুর সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের ৫ম মহাসচিব।
তথ্যসূত্র- উইকিপিডিয়া
আইনিউজ/আরআর
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















