ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ৫ মার্চ ২০২১

সেরাম থেকে আরও ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টায় বাংলাদেশ

সেরামের ভ্যাকসিন

সেরামের ভ্যাকসিন

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ। স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রয়টার্সকে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেছেন, ‘আলোচনা চলছে। দেখা যাক কী হয়।’

তিনি আরও বলেন, কোভ্যাক্সের কাছ থেকেও ৬ কোটি ৮০ লাখ টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এ হিসেবে জুনের মধ্যে ১ কোটি ডোজের মত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

গত ৫ নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করে বাংলাদেশ সরকার। দুই চালানে সেই চুক্তির ৭০ লাখ ডোজ ভ্যাকসিন ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। এছাড়া ভারত থেকে উপহার হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠিয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়