ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ৫ মার্চ ২০২১
আপডেট: ১৫:৫৯, ৫ মার্চ ২০২১

‘অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যেই দেখবেন’

আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক

সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে ‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে’ শিরোনামে আইনমন্ত্রীর বক্তব্য। যা ভুল বলে জানিয়েছেন আইনমন্ত্রী  নিজেই। আনিসুল হক বলেছেন- আপনারা রেকর্ড শুনেন, আমি বলেছি, অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যেই দেখবেন। যারাই সংশোধনের তথ্য প্রচার করছে তারা ভুল তথ্য দিচ্ছেন।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক পথসভা শেষে এমন কথা জানান আইনমন্ত্রী।

এসময় ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘কিছু দিনের মধ্যে এই আইনের বিষয়ে দেখতে পাবেন।’

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশের মানুষের টাকায় শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণ করেছেন। কারও কাছ থেকে ঋণ নিতে হয় নাই। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। আমরা ২০৪১ সালে বাংলাদেশকে সারা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করে তুলব।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, করোনা মহামারিতে সারা বিশ্বে ২৫ লাখ লোক মারা গেছে। আমরা আর কাউকে হারাতে চাই না। করোনার বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সে যুদ্ধে আমরা জয়ী হতে চাই। এজন্য তিনি সবাইকে দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়