ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ৫ মার্চ ২০২১
আপডেট: ২১:৫২, ৫ মার্চ ২০২১

দেশে অবতরণ করলো নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’

শ্বেতবলাকা

শ্বেতবলাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’ দেশে অবতরণ করেছে। শুক্রবার (৫ মার্চ) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।

এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বোম্বার্ডিয়ার অ্যারোস্পেস থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেয় ড্যাশ-৮-৪০০ মডেলের এ উড়োজাহাজটি। ৭৪ আসনের উড়োজাহাজটিতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এটির নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাহজালালে অবতরণের পর উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় বিমান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে তিনটি ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ কেনা হয়। এর মধ্যে ২০২০ সালের ২৭ ডিসেম্বর প্রথম ও গত ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় উড়োজাহাজ দেশে পৌঁছায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজটি বহরে যুক্ত হওয়ার পর উড়োজাহাজের সংখ্যা হবে ২১টি। এর মধ্যে ১৬টি নিজস্ব এবং পাঁচটি ভাড়া করা। নিজস্ব ১৬টির মধ্যে বোয়িং ৭৭৭-৩০০ ইআর চারটি, বোয়িং ৭৮৭-৮ চারটি, বোয়িং ৭৮৭-৯ দুটি, বোয়িং ৭৩৭ দুটি এবং ড্যাশ-৮ চারটি।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়