ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ৬ মার্চ ২০২১
আপডেট: ১১:৪৫, ৬ মার্চ ২০২১

করোনা মোকাবিলায় সফল তিন নেতার একজন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের সরকারপ্রধানদের মধ্যে শীর্ষ তিন নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৪ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ উপলক্ষে দেয়া বিশেষ ঘোষণায় শীর্ষ তিন নেতৃত্বের নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি।

এতে তিন দেশের সরকারপ্রধানকে ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করেন তিনি। একইসঙ্গে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় নিজ নিজ দেশে এ তিন সরকারপ্রধানের সফল নেতৃত্বের কথাও বিশেষভাবে উল্লেখ করেন কমনওয়েলথ মহাসচিব।

শুক্রবার (৫ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তারা হলেন- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -কমনওয়েলথ মহাসচিব

কমনওয়েলথ মহাসচিব বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তারা হলেন- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় তারা অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন উল্লেখ করে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি বলেন, এ তিন ব্যক্তিত্ব বিশ্বের আরও অনেক নারীর পাশাপাশি আমাকে নারী-পুরুষ নির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যত এবং কল্যাণ সুনিশ্চিত ও সুরক্ষিত বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অনুপ্রেরণা যুগিয়েছেন।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়