নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৬, ৬ মার্চ ২০২১
আপডেট: ০০:৪২, ৭ মার্চ ২০২১
আপডেট: ০০:৪২, ৭ মার্চ ২০২১
আজ সারাদেশে একযোগে প্রচারিত হবে বঙ্গবন্ধুর ভাষণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আজ রোববার ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সেই ভাষণ দিয়েছিলেন, যা শুনে স্বাধীনতার শপথে বলীয়ান হয়েছিল বাঙালিরা।
ঐতিহাসিক এই দিনটি উদযাপন করতে আগামীকাল সারাদেশে নির্দিষ্ট সময়ে একযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধু যে সময়টিতে ভাষণ দিয়েছেন ঠিক সেসময়ে সারাদেশে সকল মাধ্যমে ভাষণটি প্রচার করা হবে, ৩টা ১৮ বা ২০ মিনিটে। আমরা কাছাকাছি সময়ে থাকার চেষ্টা করবো।’
তিনি বলেন, ভাষণটি বিটিভিসহ সব টিভি চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে প্রচার হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যখন ভাষণটি প্রচার হবে, তখন শুধু ভাষণই প্রচার করা হবে।’
শনিবার (৬ মার্চ) দুপুরে শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ বিষয়ে মন্ত্রণালয়ে সচিব মো. বদরুল আরেফিন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সেসময়ের ভাষণের কাছাকাছি সময়ে প্রচারের চেষ্টা করবো। বাংলাদেশে তখন আর কোনো অনুষ্ঠান হবে না। সেসময়ে শুধু ভাষণটি প্রচার হবে।
তিনি আরও যোগ করেন, ৫০ বছর আগে যে সময়ে বক্তব্যটি প্রচার হয়েছিল সেসময়েই আমার প্রচার করবো বলে সব মহল থেকে সুপারিশ হয়েছে। যে ভাষণনটি সরকারিভাবে পিআইডির কাছে আছে, সেটি বিটিভি থেকে সব মাধ্যমে সম্প্রচার হবে। আমরা ৫০ বছর আগের সেই মাহেন্দ্রক্ষণের কাছাকাছি থাকার চেষ্টা করছি।
উল্লেখ্য, ৭ মার্চ বঙ্গবন্ধুর যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে বঙ্গবন্ধুর এই ভাষণ স্বীকৃতি দেয়ার পর প্রতিবছর এই দিনটি পালন করে বাংলাদেশ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















