নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৮:০৯, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৮:০৯, ৬ মার্চ ২০২১
৭ মার্চ উদযাপনে রাজধানীর দুই সিটিতে আতশবাজি
সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ
আগামীকাল ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ উদযাপন উপলক্ষে রাজধানীর দুই সিটির প্রতিটি ওয়ার্ডে আতশবাজির আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শনিবার (০৬ মার্চ) দুপুরে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রের মাধ্যমে ঢাকা শহরের সকল প্রবেশ পথে সজ্জা ও তোরণ নির্মাণ করা হবে। হাতিরঝিল, আহসান মঞ্জিলসহ প্রতিটি ওয়ার্ডে আতশবাজির আয়োজন করা হবে। এ বিষয়ে দুই মেয়রকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এছাড়া ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আতশবাজির আয়োজন করা হবে।’
তিনি বলেন, ‘গণপূর্ত অধিদফতর প্রতিবারের মতো এবারও গুরুত্বপূর্ণ সড়ক সজ্জিত করছে। ঢাকা শহরের সকল প্রবেশ পথে (কমলাপুর রেলওয়েস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, বিমানবন্দর, বাস টার্মিনাল) সজ্জিত করা হবে এবং তোরণ নির্মাণ করে ঐতিহাসিক ৭ মার্চ লেখা থাকবে।’
জেলা ও উপজেলাগুলোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘জেলা ও উপজেলায় আলোকসজ্জাকরণ এবং ঐতিহাসিক ৭ মার্চ লেখা সম্বলিত তোরণ নির্মাণের বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, অর্কেস্ট্রা, ডকুড্রামা, নৃত্যনাট্য ইত্যাদি থাকবে। এ দিবস উপলক্ষে ডকুমেন্টারি তৈরি করে প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় শূণ্য ঝুঁকি নিশ্চিত করে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করে দিবসটি উদযাপনের ব্যবস্থা নেবে এবং অনুষ্ঠানের আয়োজন করবে। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস পরিচালনা করা হয় সেসব স্কুল শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে ঐতিহাসিক ৭ মার্চ বিষয়ে একটি আলোচনা অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নির্দেশনা দেয়া হয়েছে।’
আইনিউজ/আরআর
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















