ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ৬ মার্চ ২০২১

দেশে করোনার টিকা নিলেন প্রায় ৩৭ লাখ মানুষ

করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম। ফাইল ছবি

করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম। ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কর্মসূচি। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত দেশের সকল নির্ধারিত কেন্দ্রে টিকা নেয়া যাচ্ছে। শনিবার (৬ মার্চ) পর্যন্ত সারাদেশে ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জনকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশব্যাপী টিকা নিয়েছেন ১ লাখ ৯৮৩ জন। যাদের মধ্যে পুরুষ ৬১ হাজার ৩৫৪ জন এবং নারী ৩৯ হাজার ৬২৯ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে ৩৮ হাজার ২১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৫০০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ হাজার ১০১ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ১১৯ জন, রংপুর বিভাগে ৮ হাজার ৮০৩ জন, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৭ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৬৬ জন ও সিলেট বিভাগে ৪ হাজার ৮ জন টিকা নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে দেশে করোনার টিকার প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছিল। এর পর দেশব্যাপী একযোগে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি।

বাংলাদেশে এখন পর্যন্ত দুই চালানে সেরামের ৭০ লাখ ডোজ ভ্যাকসিন এসেছে। এছাড়া ভারত থেকে উপহার হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠিয়েছে।  

সরকার টিকা কার্যক্রমের শুরুতেই সিদ্ধান্ত নেয়, টিকা সর্বপ্রথম সম্মুখসারির যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা পাবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সীদেরকে রাখা হয় অগ্রাধিকার তালিকায়। পরে বয়স কমিয়ে ৪০ বছর করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়