ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৫, ৭ মার্চ ২০২১
আপডেট: ১৩:০০, ৭ মার্চ ২০২১

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে ডিএসসিসি’র যত কর্মসূচি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

আজ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি-৩২সহ বিভিন্ন এলাকায় পরিচালনা করা হচ্ছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপনে সন্ধ্যা সোয়া ৬টায় আহসান মঞ্জিলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

আলোচনা শেষে সন্ধ্যা ৭টায় অতিথিরা ও উপস্থিত জনতা বুড়িগঙ্গার তীরে আতশবাজির বর্ণিল পরিবেশ উপভোগ করবেন।

এছাড়া নগরীর শিক্ষা ভবন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত সড়ক দ্বীপ, মতিঝিলের শাপলা চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কার্জন হলের সম্মুখ সড়ক দ্বীপগুলো এবং চারুকলা অনুষদ, বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে বাংলাদেশ সুপ্রিমকোর্টের সম্মুখের সড়ক দ্বীপগুলো, ঢাকা শহরের প্রবেশমুখগুলোতে এবং ডিএসসিসির আওতাধীন এলাকার ফ্লাইওভার ও ফুটওভার ব্রিজগুলোতে রঙিন ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের রাস্তার ধুলোবালি রোধে পানি ছিটানো, ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন ও পানি সরবরাহ নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনকে আলোকসজ্জিত করা হয়েছে। একইসঙ্গে নগর ভবনসহ ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়গুলোতে এবং হাসপাতাল ও অন্যান্য স্থাপনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। 

এদিকে, সকাল সাড়ে ৯টায় কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়