ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ৭ মার্চ ২০২১

৭ মার্চের ভাষণ নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির সনদ : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি তথা বিশ্বের সব লাঞ্চিত-বঞ্চিত নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির সনদ। এ ভাষণ স্বাধীনতা, মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য।

রোববার (৭ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে, শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ওবায়দুল কাদেরসহ দলের জ্যৈষ্ঠ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি অবিস্মরণীয় দিন। এ দিনে তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধু তার বজ্রনির্ঘোষ কণ্ঠে বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালির পরাধীনতার শৃঙ্খল মোচনের চূড়ান্ত প্রেরণা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল এবং বিশ্বে সর্বাধিকবার প্রচারিত ও শ্রবণকৃত ভাষণ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭ মার্চকে যারা নিষিদ্ধ করেছিল সেই বিএনপি রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। তবে কূটকৌশল পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে।

এদিকে, ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দিনটি উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়