ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ৭ মার্চ ২০২১

চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্বাধীনতা পুরস্কার। ফাইল ছবি

স্বাধীনতা পুরস্কার। ফাইল ছবি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।

পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন শহীদ আহসান উল্লাহ মাস্টার, কবি মহাদেব সাহা, সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এই পুরস্কার পাচ্ছে।

রোববার (৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।   

স্বাধীনতা পুরস্কার হলো বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ এর শহীদদের স্মরণে  ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে।

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের ১৮ ক্যারেট স্বর্ণ নির্মিত ৫০ গ্রাম ওজন বিশিষ্ট পদক, একটি সম্মাননাসূচক প্রত্যয়ন পত্র এবং দুই লক্ষ নগদ অর্থ প্রদান করা হয়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়