নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২৩, ৮ মার্চ ২০২১
আপডেট: ১২:৩৮, ৮ মার্চ ২০২১
আপডেট: ১২:৩৮, ৮ মার্চ ২০২১
আজ আন্তর্জাতিক নারী দিবস
ছবি: সংগৃহীত
'বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর '
কাজী নজরুলের এই উক্তিটির মাধ্যমে বোঝা যায় নারী ছাড়া পুরুষের অস্তিত্ব ভাবা যায় না। আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস।
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে আজ দেশব্যাপী পালন করা হবে এই দিনটি।
নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করতে ১৯৭৫ সাল থেকে পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
নারী দিবস পালনের পটভূমি হচ্ছে ১৮৫৭ সালের এই দিনে আমেরিকায় ঘটে যাওয়া এক আন্দোলন। সেদিন নিউইয়র্কের এক সুতা কারখানায় কর্মরত নারী শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হন।
তাদের আন্দোলনে নামার উদ্দেশ্য ছিল বেতন বৈষম্য, নির্দিষ্ট কর্মঘণ্টা আর কাজের বৈরি পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। সেদিন নারীরা একজোট হলে কারখানা মালিকেরা আর প্রশাসন দমন-পীড়ন চালায়।
আন্দোলন করার অপরাধে সে সময় গ্রেফতার হন বহু নারী। কারাগারে নির্যাতিত হন অনেকেই। তিন বছর পরে ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ‘নারী শ্রমিক ইউনিয়ন’।
এই ঘটনার প্রায় অর্ধশতাব্দী পর ১৯০৮ সালে জার্মানীতে এ দিনটি স্মরণে প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। যেখানে ১৭টি দেশ থেকে প্রায় ১০০ জন নারী প্রতিনিধি এতে অংশ নিয়েছিলেন।
এ সম্মেলনেই প্রথমবারের মত ক্লারা প্রতি বছরের ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করার প্রস্তাব দেন।
এ প্রস্তাবে সাড়া দিয়ে ১৯১৪ সাল থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ নারী দিবস পালিত হয়। পরবর্তীতে ১৯৭১ সাল থেকে বাংলাদেশে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের আহবান করে। সেই থেকে সারা বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে।
বর্তমান সময়ে সমাজ ও রাষ্ট্রের প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ চোখে পড়ার মত। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রেই নারীদের ভূমিকা রয়েছে। তবে সবচেয়ে বড় উদাহরণ শিক্ষার প্রাথমিক স্তরে মেয়েদের শতভাগ উপস্থিতি।
কিন্তু এখনো সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। বিশেষজ্ঞরা বলছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দূর করতে হবে নারী-পুরুষ বৈষম্য। পুরুষতন্ত্রকে উৎপাটন করতে হবে সমূলে।
এরই সাথে সমাজে নারীর অবস্থানকে সুসংহত করতে প্রত্যেকটি ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণের মানসিকতা গড়ে তুলতে হবে। তাহলে এগিয়ে যাবে সমাজ, এগিয়ে যাবে বাংলাদেশ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















