ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ৮ মার্চ ২০২১

এই দিনে বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে

ফাইল ছবি

ফাইল ছবি

আজ সোমবার, ৮ মার্চ ২০২১ ইংরেজি। ইতিহাসের পাতায় ক্যালেন্ডারের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন বিশ্বে কিছু না কিছু ঘটছে, আবিষ্কার হচ্ছে, উন্মোচিত হচ্ছে নতুন বিস্ময়ের দ্বার! ২০২০ সালের এই দিনে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শানাক্ত হয়। 

এছাড়াও এই দিনে ঘটেছে আরও অনেক ঐতিহাসিক ঘটনা, জন্মেছেন অনেক জ্ঞানী-গুনীজন। জানবো ইতিহাসের পাতায় আজকের দিনটি কেমন ছিলো-

এই দিনের ঘটনাবলী
১০১০ – কবি ফেরদৌসী তার বিখ্যাত মহাকাব্য শাহনামা সমাপ্ত করেন।
১৮১৭ - নিউ ইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা।
১৮৭৬ – আলেকজান্ডার গ্রাহাম বেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন।
১৮৯৪ - নিউইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরের লাইসেন্স প্রদান।
১৯১১ - আজকের এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্থান পায়।
১৯৩০ – মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৪২ - ঢাকায় ফ্যাসিবিরোধী আন্দোলনে ছোট গল্পকার সোমেন চন্দ মিছিলে নিহত হন।
১৯৪৯ - ফ্রেন্স ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ।
১৯৫০ - সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে।
১৯৫৭ - ঘানা জাতিসংঘে যোগদান করে।
১৯৭২ – বাংলাদেশে জাতীয় রক্ষীবাহিনী গঠনের সরকারি আদেশ জারী।

এই দিনে যারা জন্মগ্রহণ করেন
১৭১৪ - কার্ল ফিলিপ এমানুয়েল বাখ, জার্মান সঙ্গীতস্রষ্টা।
১৮৫৪ - টম হোরান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৮৮৩ - ১৯৪৪ সালে নোবেলজয়ী জার্মানির ভৌত রসায়নবিদ অটো হান।

এই দিনে যারা মৃত্যুবরণ করেন
১৭০২ - তৃতীয় উইলিয়াম, ইংল্যান্ডের রাজা।
১৮৭৪ – মিলার্ড ফিলমোর, মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি।
১৯৪২ - সোমেন চন্দ, মার্ক্সবাদী, সাহিত্যিক।
১৯৯২ - অমিতা ঠাকুর, রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি।
২০০২ - নিরঞ্জন ধর, যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক।
২০০৪ - আবু আব্বাস, প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা।
১৯৩৫ - হাচিকো, বিশ্বস্ত কুকুর হাচিক।

তথ্যসূত্র- উইকিপিডিয়া

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়