ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ৮ মার্চ ২০২১

নারী দিবসে সম্মাননা পেলেন পাঁচ জয়িতা

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা পেলেন পাঁচ জয়িতা। সোমবার (৮ মার্চ) সকাল ১১ টায় রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

এবছর জয়িতা পুরস্কার পেয়েছেন- হাছিনা বেগম নীলা, মিফতাহুল জান্নাত, মোছা. হেলেন্নেছা বেগম, রবিজান, অঞ্জনা বালা বিশ্বাস।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বরিশাল বিভাগ থেকে বরিশাল জেলার হাছিনা বেগম নীলা। তিনি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী।

শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হলেন রাজশাহী বিভাগের বগুড়া জেলার মিফতাহুল জান্নাত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমএসএস অধ্যনরত ও একজন দৃষ্টি প্রতিবন্ধী সফল নারী।

সফল জননী হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার মোসাম্মৎ হেলেন্নছা বেগম। তিনি তার ছয় ছেলে ও তিন মেয়ের সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তার বড় ছেলে পুলিশের অতিরিক্ত আইজিপি, মেজ ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিদেশে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত আছেন একজন।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার রবিজান। তিনি স্বাধীনতা যুদ্ধচলাকালে পাক-হানাদার বাহিনী দ্বারা নির্মম পাশবিক নির্যাতনের শিকার হন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

সমাজ উন্নয়নে অবদান রাখায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন খুলনা বিভাগের নড়াইল জেলার অঞ্জনা বালা বিশ্বাস। তিনি নারীদের দর্জি ও হাতের কাজের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য ১৯৭৫ সালে মাতৃকেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

সম্মাননা হিসেবে জয়িতাদের প্রত্যেকে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ পাবেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়