ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ৮ মার্চ ২০২১
আপডেট: ১৪:০৪, ৮ মার্চ ২০২১

খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও ৬ মাস

খালেদা জিয়া

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে।

সোমবার (৮ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এই তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হলো। এ সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। তবে দেশেই বিশেষায়িত চিকিৎসা  নিতে চাইলে আপত্তি করবে না সরকার।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার দণ্ডাদেশ মওকুফের আবেদন বিবেচনার সুযোগ নেই।

জানা গেছে, বেগম জিয়ার দ্বিতীয় দফায় ৬ মাসের মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মার্চ। গত ২ মার্চ আরেক দফা সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থরাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া। এরপর ৩০ অক্টোবর এ মামলায় আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। রায়ে সাত বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়