নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ৯ মার্চ ২০২১
দুদকের মহাপরিচালক মফিজুর রহমান আর নেই
মো. মফিজুর রহমান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগাল ও প্রসিকিউশন) এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান আর নেই।
সোমবার দিনগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মফিজুর রহমান ভূঞা ১৩তম বি সি এস (বিচার) ব্যাচের কর্মকর্তা ছিলেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মফিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, মফিজুর রহমান ছিলেন কাজে অত্যন্ত নিষ্ঠাবান ও আন্তরিক। তাঁর মৃত্যুতে বিচার বিভাগ একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ বিচারককে হারালো।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















