আপডেট: ০৭:০৪, ৩০ আগস্ট ২০১৯
ভারত সফরের আগেই জাতিসংঘে হতে পারে হাসিনা-মোদি বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী অক্টোবরে ভারত সফরের প্রস্তুতি নিচ্ছে দুই দেশের সরকার। তবে এর আগেই সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির সাক্ষাৎ ও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্যটি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়ে কর্মকর্তা জানান, ১০ থেকে ১২টি বা বেশি সমঝোতা স্মারক সই হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। আমরা আলোচনা করছি এগুলো চূড়ান্ত করার জন্য। ক্যাপাসিটি বিল্ডিং, এয়ার সার্ভিস চুক্তির নবায়ন, সংস্কৃতি, যুব উন্নয়নসহ আরও কয়েকটি খাতে এ সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হতে পারে।
তিনি বলেন, আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক যাবেন। সেখানে নরেন্দ্র মোদির সাথে তার বৈঠক হতে পারে।
গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ উপলক্ষে ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ যুক্তরাষ্ট্র থেকে আসার পরপরই তিনি অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সফরে যাবেন। হাসিনা এবং নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে ৫ অক্টোবর।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























