নিজস্ব প্রতিবেদক
দেশে টিকা গ্রহীতার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে
করোনার টিকা
দেশে করোনার টিকা গ্রহীতার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুসারে, এখন পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জনকে করোনাভাইরাস প্রতিরোধে টিকা দেয়া হয়েছে। টিকার নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন।
মঙ্গলবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশব্যাপী টিকা নিয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৬৩ । যাদের মধ্যে পুরুষ ৬৭ হাজার ২৯৫ জন এবং নারী ৪০ হাজার ১৬৮ জন।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে ৩৫ হাজার ৭৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ২৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৬৯৯ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৭৫৬ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৪৬ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৮৪০ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৫৩১ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ৫৭৪ জন রয়েছেন।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে দেশে করোনার টিকার প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছিল। এর পর দেশব্যাপী একযোগে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি।
সরকার টিকা কার্যক্রমের শুরুতেই সিদ্ধান্ত নেয়, টিকা সর্বপ্রথম সম্মুখসারির যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা পাবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সীদেরকে রাখা হয় অগ্রাধিকার তালিকায়। পরে বয়স কমিয়ে ৪০ বছর করা হয়।
এদিকে দেশে সম্প্রতি বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে তিনটি নির্দেশনা মানতে আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা অনুসারে- প্রথমত, যে যেখানেই থাকেন না কেন, করোনার টিকা নেন বা না নেন, সবাই যেন অবশ্যই মাস্ক পরেন। দ্বিতীয়ত, যথাসম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে এবং তৃতীয়ত, জনসমাগম যেখানে হচ্ছে, সেখানে যেন নির্ধারিত সংখ্যক মানুষ থাকে। কারও যেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি যেন ঠিকমতো মানা হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়তে পারেন: দেশে বাড়ছে করোনার সংক্রমণ, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















