ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৫, ৯ মার্চ ২০২১
আপডেট: ০০:০২, ১০ মার্চ ২০২১

সাতদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

ফাইল ছবি

ফাইল ছবি

সাতদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্ব‌র্ণের দাম। প্রতি ভরিতে ২০৪১ টাকা ক‌মি‌য়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা আজ বুধবার (১০ মার্চ) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৯ মার্চ) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে তিন ধাপে কমানো হলো স্বর্ণের দাম।

নতুন দাম অনুযায়ী আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ৪১ টাকা ক‌মি‌য়ে ৬৯ হাজার ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৭ হাজার ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৪৬ হাজার ৮৮৯ টাকা।

সোনার দাম কমলেও রূপার দামে কোনো পরিবর্তন আসে নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকা ও ১৮ ক্যারেট ১ হাজার ২২৫ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হবে ৯৩৩ টাকায়।

বাজুস বলছে, করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। এ কারণে দেশীয় জুয়েলারি বাজারে অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে সোনার দাম কমা‌নো হ‌য়ে‌ছে।

এর আগে গত ২ মার্চ ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল ৭১ হাজার ১৫০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল ৬৮ হাজার ১  টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল ৪৮ হাজার ৯৩০ টাকায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়