নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৯, ১০ মার্চ ২০২১
করোনা চিকিৎসায় মেডিকেল ভেন্টিলেটর দিলো সিঙ্গার-আর্চেলিক
মেডিকেল ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠান
করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষার্থে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং আর্চেলিক তুরস্ক যৌথভাবে দেশের তিনটি হাসপাতালে মেডিকেল ভেন্টিলেটর প্রদান করেছে।
‘সিঙ্গার ফর সোসাইটি’ প্রোগ্রামের আওতায় ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা এবং বগুড়ার টিএমএসএস রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে এই ভেন্টিলেটরগুলো দেওয়া হয়।
আর্চেলিক ইউরোপের শীর্ষস্থানীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রধান শেয়ারহোল্ডার।
ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এনিস ফারুক এরদেম এর উপস্থিতিতে, সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী এমএইচএম ফাইরোজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের গভর্নিং বডি মেম্বার হাফিজ আহমেদ মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জন্য পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ডা. মো. এমদাদুল হক এবং বগুড়ার রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের জন্য টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমানকে মোট ছয়টি মেডিকেল ভেন্টিলেটর হস্তান্তর করেন।
সকল প্রকার স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করা হয়।
ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী এমএইচএম ফাইরোজ বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের এই প্রতিকূল সময় সত্ত্বেও, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সিঙ্গার ও আর্চেলিক বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও একই কাজ করে যাবে।
’তুরস্ক দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এনিস ফারুক এরদেম বলেন, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে দেড়শ’র বেশি দেশ ও ১২টির বেশি আন্তর্জাতিক সংস্থাকে সহায়তা করেছে তুরস্ক।’ মানবিক এ উদ্যোগ গ্রহণের জন্য তিনি সিঙ্গার ও আর্চেলিককে অভিনন্দন জানান।
একই প্রোগ্রামের আওতায় বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের বিভিন্ন হাসপাতালে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন প্রদান করে সিঙ্গার।
এছাড়াও, দেশের দক্ষিণাঞ্চলে সাইক্লোন আম্ফান আক্রান্ত মানুষের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করেছিল সিঙ্গার।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















