ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩২, ১০ মার্চ ২০২১
আপডেট: ২১:০৯, ১০ মার্চ ২০২১

করোনাভাইরাসের টিকা নিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

করোনাভাইরাসের টিকা নিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) বিকেল ৫টায় বঙ্গভবনে করোনার প্রথম ডোজ টিকা নেন তিনি।

বুধবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন  রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন।

এর আগে গত ৪ মার্চ করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।

চলতি বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে দেশে করোনার টিকার প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছিল। এরপর দেশব্যাপী একযোগে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। মঙ্গলবার পর্যন্ত দেশের ৪০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দিয়েছে বাংলাদেশ সরকার।

গত ৫ নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করে বাংলাদেশ সরকার। দুই চালানে সেই চুক্তির ৭০ লাখ ডোজ ভ্যাকসিন ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। এছাড়া ভারত থেকে উপহার হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠিয়েছে। এদিকে জানা গেছে, আরও ৪ কোটি ডোজ কেনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়