নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:২৭, ১০ মার্চ ২০২১
‘প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ বাড়াতে লাগবে না ফি’
ফাইল ছবি
প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রকার ফি নিবে না সরকার। সৌদি আরবে তিনদিনের সফর শেষে বুধবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রস্তাব দিয়েছি প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রকার ফি না নিতে। এ প্রস্তাব গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবো।
তিনি বলেন, প্রবাসে এক বছর পাসপোর্টের মেয়াদ বাড়াতে ২৫ ডলার ফি নেয়া হয়। এই ফি লাগবে না। সৌদি আরবে টিকা নেয়ার জন্য তাওয়াক্কাল অ্যাপে আবেদন করতে হয়। আমাদের প্রবাসী যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তারা টিকা নিতে পারছিলেন না। এক বছর মেয়াদ বাড়ালে তারা সেটা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি সীমান্তে মাইন অপসারণে সহায়তা লাগলে আমরা দেব। কুয়েত যুদ্ধের পর গত তিন যুগ ধরে ওই অঞ্চলে আমরা এ সহায়তা দিয়ে আসছি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















