নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৮, ৩০ মার্চ ২০২১
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন আইসিইউতে
আব্দুল মতিন খসরু
করোনাভাইরাসে আক্রান্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩০ মার্চ) তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মো. মহিন বলেন, গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গত রোববার রাত ১২টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থা ভালো আছে। তার অক্সিজেনের লেভেল ঠিক আছে। তবে শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা কমে গেছে।
এর আগে গত ১২ মার্চ আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন আব্দুল মতিন খসরু। ২ হাজার ৯৬৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন তিনি।
আব্দুল মতিন খসরু আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















