আপডেট: ০৫:০৬, ২ সেপ্টেম্বর ২০১৯
বাবা হলেন পেসার রুবেল
স্পোর্টস ডেস্ক: বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকার একটি হাসপাতালে তার স্ত্রী ইসরাত জাহান দোলার কোল জুড়ে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান। নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে একটি পোস্টে এমন খবরই জানিয়েছেন রুবেল।
সন্তানের বাবা হওয়ার খবর দিয়ে নিজের ফেসবুকে পেজে রুবেল স্ত্রী ও সন্তানের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।”
[caption id="attachment_15843" align="aligncenter" width="750"]
ফেসবুক থেকে সংগৃহীত[/caption]
এর আগে ১০ আগস্ট নিজের পেজে সন্তানের বাবা হতে যাচ্ছেন এমন একটি পোস্টও দিয়েছিলেন তিনি। সেখানে রুবেল লিখেছিলেন, 'আলহামদুলিল্লাহ্। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে। সবাই আমার স্ত্রীর জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ্ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।'
উল্লেখ্য, আলোচিত মডেল হ্যাপির সঙ্গে ঝামেলা মেটার পর ২০১৫ সালের অক্টোবরে হঠাৎ করেই সবার অগোচরে বিয়ে করেন রুবেল। তার স্ত্রী দোলা মিডিয়ার একেবারেই বাইরের একজন। বিয়ের প্রায় চার বছর পর তাদের ঘরে আসলো প্রথম সন্তান।
প্রথমবারের মতো বাবা হওয়ার মুহূর্তে বিসিবির কাছ থেকে ছুটিও নিয়েছেন রুবেল। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবেননা এই পেসার।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























