ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ২২:৪০, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৪০, ১১ এপ্রিল ২০২১

এক অঞ্চলসহ চার বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের একটি অঞ্চল ও চার বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী। এক পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ সিলেট, ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

তাছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

রাঙ্গামাটি, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে লঘুচাপের বর্ধিতাংশ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়