নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:২৮, ১২ এপ্রিল ২০২১
ক্ষুদ্র আমানতকারীদের একবারের বেশি চার্জ কাটবে না ব্যাংক
ক্ষুদ্র আমানতকারীদের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যাদের অ্যাকাউন্টে দুই লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানত থাকে তাদের সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে একবারের বেশি মেইনটেন্যান্স চার্জ কাটা হবে না।
রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ক্ষুদ্র আমানতকারীদের এই সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি এবং ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকমুখি করার লক্ষ্যে গড় আমানত স্থিতির ওপর ভিত্তি করে সঞ্চয়ী হিসাবের বিপরীতে রক্ষণাবেক্ষণ ফি যৌক্তিকীকরণপূর্বক পুনঃনির্ধারণ করে দেওয়া হলো। পুনঃনির্ধারিত হার অনুযায়ী ব্যাংকসমূহ প্রতি ছয় মাস পর একবার অর্থাৎ বছরে দুইবার একটি হিসাব হতে কাউন্ট মেইনটেন্যান্স চার্জ আদায় করতে পারে।
আরও বলা হয়, করোনা সংক্রমণ-এর কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র আমানতকারীদের আর্থিক প্রণোদনা প্রদান ও আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে দশ লাখ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতিবিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে দুইবারের পরিবর্তে একবার কাউন্ট মেইনটেন্যান্স চার্জ আদায় করার জন্য ব্যাংকসমূহকে নির্দেশনা প্রদান করা হচ্ছে।
এই প্রজ্ঞাপনের ফলে ব্যাংকগুলোর সঞ্চয়ী অ্যাকাউন্টে দশ লাখ টাকা পর্যন্ত আমানতের হিসাব থেকে বছরে একবারের বেশি রক্ষণাবেক্ষণ ফি বা অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ কাটা যাবে না। এর আগে ব্যাংকগুলো বছরে দুই বার মেইনটেন্যান্স চার্জ আদায় করতো।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















