নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৩০, ১২ এপ্রিল ২০২১
হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি ইলিয়াস হামিদি গ্রেফতার
মুফতি ইলিয়াস হামিদি
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহঅর্থসম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহসভাপতি মুফতি ইলিয়াস হামিদিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি ইলিয়াসের ব্যক্তিগত সহকারী মাওলানা মাহমুদ। কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দের জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকায় ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, রোববার নেতৃবৃন্দের জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকা ফেরার পথে রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুরে র্যাবের একটি দল সাদা পোশাকে হুজুরের ভাড়া করা গাড়ির গতিরোধ করে। এরপর তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে আমরা অন্যরা যারা গাড়িতে ছিলাম তাদেরকে র্যাব আটক করেনি।
এর আগে চট্টগ্রামের হাটহাজারীতে জরুরি বৈঠকে বসেছিলেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ। সম্প্রতি দলটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘিরে নারী কেলেঙ্কারিসহ দলটির বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিতেই তাদের এ বৈঠক বলে জানা গেছে।
রোববার (১১ এপ্রিল) বিকালে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের বৈঠক শেষে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন বাবুনগরী। এ সময় হেফাজতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মামুনুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তার ব্যক্তিগত বলে জানিয়ছেন জুনায়েদ বাবুনগরী।
তিনি বলেন, ‘আজকের বৈঠকে কাউকে বহিষ্কার বা অব্যাহতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’ রবিবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকের পর জুনায়েদ বাবুনগরী এসব বলেন।
বৈঠক থেকে হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়েছে। এ ছাড়া আগামী ২৯ মে হাটহাজারী মাদ্রাসায় ওলামা-মাশায়েখ সম্মেলন হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















