ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০৬, ১২ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়া

খালেদা জিয়া

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।

সোমবার সকালে ডা. জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, 'এখন পর্যন্ত ম্যাডামের (খালেদা জিয়া) শরীরে করোনার কোনো উপসর্গ নেই। স্বাভাবিকভাবেই তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। শুধু তিনি নন, করোনায় আক্রান্ত তার অন্য স্টাফদের অবস্থাও ভালো।'

ডা. জাহিদ বলেন, '২৪ ঘণ্টাই ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ রাখা হচ্ছে। এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।'

উল্লেখ্য, রোববার (১১ এপ্রিল) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া।

পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে খালেদার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

রোববার সন্ধ্যার পরে জানা যায়, শুধু খালেদা জিয়াই নন, তার বাসভবন ফিরোজার অন্তত ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন রোববার সন্ধ্যায় সাংবাদিকদের এমন তথ্যই জানান। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়