ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০৪, ১২ এপ্রিল ২০২১

কঠোর লকডাউনে নেয়া যাবে করোনা টিকা, তবে....

করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

দেশে হঠাৎ করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। এমন অবস্থায় সংক্রমণ রোধে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আটদিনের বিধিনিষেধ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। তবে করোনা প্রতিরোধী টিকা নিতে যাওয়া যাবে। তবে দেখাতে হবে টিকা কার্ড।

সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সোমবার (১২ এপ্রিল) এ বিষয়ে আদেশ জারি করা হয়। এতে সরকারি-বেসরকারি অফিস এবং গণপরিবহন বন্ধ রাখাসহ ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিল্প কারখানাগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর লকডাউনের বাইরে রাখা হয়েছে কিছু সেবা ও প্রতিষ্ঠানকে। আর সেগুলো হলো-

আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস তাদের কর্মচারী ও যানবাহন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়