নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪৪, ১২ এপ্রিল ২০২১
খালেদার স্বাস্থ্য পরীক্ষা করতে বিকেলে ফিরোজা’য় যাবেন চিকিৎসকরা
খালেদা জিয়া
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে আজ বিকেলে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যাবেন চিকিৎসকরা।
সোমবার (১২ এপ্রিল) খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, আজ (সোমবার) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫ টার মধ্যে বেগম খালেদা জিয়াকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে দেখতে আসবেন চিকিৎসক প্রতিনিধি দল।
শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে খালেদা জিয়া ‘ফিরোজা’-তে ওঠার পর প্রতিদিনই চিকিৎসকদের এই প্রতিনিধি দল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। ভবিষ্যতেও এই পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
এর আগে রোববার খালেদা জিয়াকে দেখতে যান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।
তখন ডা. মামুন জানান, খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ ছিল না। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।
ডা. মামুন আরও বলেন, খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ না থাকলেও পরবর্তীতে অবস্থার অবনতি হলে তার চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে কেবিনের বন্দোবস্ত করে রাখা হয়েছে।
উল্লেখ্য, রোববার (১১ এপ্রিল) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া।
পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে খালেদার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















