ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০০, ১২ এপ্রিল ২০২১

আটদিনের কঠোর লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

ব্যাংক। ফাইল ছবি

ব্যাংক। ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনা অনুসারে, কঠোর লকডাউনে সরকারি-বেসরকারি সকল ধরনের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

আটদিনের কঠোর লকডাউনে শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এক্ষেত্রে শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে।

জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর লকডাউনের বাইরে রাখা হয়েছে কিছু সেবা ও প্রতিষ্ঠানকে। আর সেগুলো হলো-

আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস তাদের কর্মচারী ও যানবাহন।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন অবস্থায় সার্বিক চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়