ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:০২, ১২ এপ্রিল ২০২১

রমজানের দিন নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

রমজানের দিন নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৩ এপ্রিল)।

হিজরি ১৪৪২ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর— ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

এদিকে সৌদি আরবের আকাশে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান মাস।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রমজান পালন শুরু হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়