ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ২০:১৫, ১২ এপ্রিল ২০২১

জামিন ও রিমান্ড শুনানিতে আদালতে আসতে হবে না আসামিকে

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে নিম্ন আদালতগুলোতে আসামিরা উপস্থিত না হলেও তাদের জামিন শুনানি চলমান থাকবে। আসামিকে কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়া লাগবে না।

তবে, কয়েদিদের রিমান্ড শুনানির ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে ভিডিও কনফারেন্স, সেক্ষেত্রে এই ব্যবস্থা করে দিবে কারা কর্তৃপক্ষ। 

এমনই নির্দেশনা দিয়ে সোমবার (১২ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে কারাগার হতে হাজতি আসামিদের আদালতে হাজির করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখে জামিন শুনানি করতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করতে হবে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির না করার নির্দেশ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, হাজতি আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট কারাগারে ভিডিও কনফারেন্সের লিংক পাঠিয়ে শুনানি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগার কর্তৃপক্ষের সহযোগিতায় ভার্চুয়ালি দেখে রিমান্ড শুনানি করতে পারবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়