নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:১৮, ১৩ এপ্রিল ২০২১
বাংলাদেশে কঠোর লকডাউনেও চলবে যে ট্রেন
ফাইল ছবি
করোনার সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে আটদিনের কঠোর লকডাউন। লকডাউন চলাকালে ৮টি পণ্যবাহী ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রেলভবনে লকডাউন ও করোনাকালীন পণ্যবাহী-পার্সেল ট্রেন পরিচালনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট, সিলেট-ঢাকা, চট্টগ্রাম-সরিষাবাড়ী, সরিষাবাড়ী-চট্টগ্রাম, খুলনা-চিলহাটি, চিলহাটি-খুলনা, পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা, ঢাকা-পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রুটে প্রতিদিন পণ্যবাহী পার্সেল ট্রেন চলবে।
তিনি বলেন, ‘আমাদের কৃষকরা যাতে মালামাল পরিবহনের ক্ষেত্রে রেলের সুবিধা নিতে পারে, সেজন্য গতবারও ম্যাংগো ট্রেন, লাগেজ ভ্যান ও কোরবানির সময় পশুবাহী ট্রেন চলানো হয়েছিল। এবার পরিকল্পিতভাবে এসব পার্সেল ট্রেন চালানো হবে।’
উল্লেখ্য, সোমবার আটদিনের লকডাউন জারি করে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ। এতে সরকারি-বেসরকারি অফিস এবং গণপরিবহন বন্ধ রাখাসহ ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















