নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:০৯, ১৩ এপ্রিল ২০২১
কঠোর লকডাউনে বিশেষ প্রয়োজনে খোলা থাকবে ব্যাংক
ব্যাংকিং কার্যক্রম
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে আটদিনের লকডাউন শুরু হচ্ছে। লকডাউনকালে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৩ এপ্রিল) এই নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানো হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, বিশেষে প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ।
আটদিনের লকডাউন জারি করে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ। এতে সরকারি-বেসরকারি অফিস এবং গণপরিবহন বন্ধ রাখাসহ ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী সোমবার বিকেলে এ বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, মহামারি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারের দেয়া কঠোর বিধিনিষেধে সব ব্যাংক বন্ধ থাকবে। তবে খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইনের সব সেবা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















