ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ১৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৪১, ১৩ এপ্রিল ২০২১

করোনায় মারা গেলেন আরও ৬৯ জন, নতুন শনাক্ত ৬০২৮

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৬৯ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৬ হাজার ২৮ জনকে।  

মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে। 

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮৯১ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৯৫৫ টি।

একদিনে আরও ৪ হাজার ৮৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৮৫  হাজার ৯৬৬ জন দাঁড়িয়েছে।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়