নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:১২, ১৩ এপ্রিল ২০২১
চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে। এছাড়া আগামী ৯ মে রোববার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এদিকে আজ মঙ্গলবার থেকে সৌদি আরবসহ বিভিন্ন দেশে শুরু হয়েছে রোজা। সৌদির সাথে মিল রেখে আজ থেকে বাংলাদেশের কিছু জেলায় শুরু হয়েছে রোজা।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর তারাবির নামাজ পড়বেন মুসল্লিরা। মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্রি খাবেন।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি মোকাবিলায় পবিত্র রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। এ বিষয়ে গতকাল সোমবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে উপ সচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সজিদে তারাবি প্রতি ওয়াক্ত নামাজ খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে। প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। একইসাথে মুসল্লিগণকে নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে।
আইনিউজ/এসডিপি/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















