ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ১৩ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৫৩, ১৩ এপ্রিল ২০২১

লকডাউনে স্বাস্থ্যসেবা বিভাগের সব প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার থেকে শুরু হওয়া আটদিনের লকডাউনে স্বাস্থ্যসেবা বিভাগের সব প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে এক অফিস আদেশ জারি করা হয়েছে।  

আদেশে বলা হয়েছে, ‌‘কোভিড-১৯-এর বিস্তার রোধকালে ২৯ মার্চ, ২০২১-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপন ও মন্ত্রিপরিষদ বিভাগের ১২ এপ্রিলের স্মারকের আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনস্থ সব অধিদফতর, দফতর, প্রতিষ্ঠানের আওতাধীন সব হাসপাতাল, প্রতিষ্ঠান ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত যথারীতি খোলা খোলা থাকবে। উল্লিখিত সময়ে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সব অধিদফতর, দফতর, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে স্ব-স্ব দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, বুধবার (১৪ এপ্রিল) থেকে দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কঠোর এই লকডাউনে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, যানবাহন। 

এ বিষয়ে মঙ্গলবার (১৩ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, আগামীকাল বুধবার থেকে সারা দেশে শুরু হওয়া লকডাউনে কাউকে রাস্তায় দেখতে চাই না। এসময় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামসহ পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি আরও বলেন, আমরা বিনা প্রয়োজনে কাউকে রাস্তায় দেখতে চাই না। প্রয়োজনে ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে এবং ঘরে ফিরে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার হবেন। আপনার মাধ্যমে যেন আপনার প্রিয়জন করোনায় সংক্রমিত না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়