ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৯, ১৩ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২০, ১৩ এপ্রিল ২০২১

দেখে নিন সেহরি ও ইফতারের সময়সূচি

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী সিয়াম সাধনা।  ১৪৪২ হিজরি অর্থাৎ ইংরেজি ২০২১ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

সময়সূচি অনুযায়ী, ১৪ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ১৫ মিনিট ও ইফতারির সময় ৬টা ২৩ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

আইনিউজের পাঠকের জন্য সেহরি ও ইফতারের সময়সূচি নিচে দেয়া হলো-

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি মোকাবিলায় পবিত্র রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। এ বিষয়ে গতকাল সোমবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে উপ সচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সজিদে তারাবি প্রতি ওয়াক্ত নামাজ খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে। প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। একইসাথে মুসল্লিগণকে নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়