ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৫, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১০:৪৬, ১৪ এপ্রিল ২০২১

দেশব্যাপী সর্বাত্মক লকডাউন, কঠোর অবস্থানে পুলিশ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণরোধে দেশজুড়ে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন বহাল থাকবে আগামী ২১ এপ্রিলের মধ্যরাত পর্যন্ত। 

বুধবার (১৪ এপ্রিল) দেশব্যাপী কঠোরভাবে শুরু হয়েছে লকডাউন। 

লকডাউনের প্রথম দিনে জরুরি প্রয়োজন ছাড়া কোন মানুষ এবং রাস্তায় চলাচল করতে দেয়া হচ্ছে না কোন গাড়ি। লকডাউনের বিধি নিষেধ মানাতে এবার কঠোর অবস্থানে আছে পুলিশ।

লকডাউনের জন্য ১৪-২১ এপ্রিল পর্যন্ত চলাচলের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীর রাস্তায় কাউকে বাইরে বের হতে দেখা যায়নি।

ঢাকাসহ দেশের সর্বত্র বুধবার ভোর থেকে  'কঠোর লকডাউন' কার্যকর করার জন্য পুলিশ তৎপর রয়েছে। ভোর সাড়ে ছয়টায় দেখা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়েছে।

রাস্তায় রাস্তায় পুলিশের চেকপোস্ট, জরুরি সেবা ও মুভমেন্ট পাসধারীদের ছাড়া বাকিদের বাড়িতে ফেরত পাঠানো হচ্ছে।

এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

বহু রাস্তায় বেরিকেড বসিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেসব রাস্তায় জরুরি সেবা সংস্থার কোনো যানবাহনও যেতে পারছে না, যেতে হচ্ছে বিকল্প রাস্তায়।

সরকারের তরফ থেকে এটিকে 'কঠোর লকডাউন' হিসেবে বর্ণনা করা হলেও গার্মেন্টসসহ শিল্পকারখানা এবং ব্যাংক খোলা রয়েছে।

তবে এই লকডাউনে জরুরী দরকারে নির্বিঘ্নে বাইরে চলাচল করতে পারবেন বিশেষ এক ধরনের কার্ডধারীরা। এটাকে বলা হচ্ছে ‘মুভমেন্ট পাস’। লকডাউনে জরুরী সেবাদান, কাজ, অফিশিয়ালের জন্য আবেদন করলে পাওয়া যাবে এই মুভমেন্ট পাস।

গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) পুলিশের একটি সূত্র এ তথ্য জানায়, প্রথম দিনে ৩০ হাজার আবেদনকারীকে এ পাস নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া  হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংবলিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণমাধ্যমসহ (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া) অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবাসংশ্লিষ্ট অফিস, তাদের কর্মী এবং যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এদের জন্য মুভমেন্ট পাসের দরকার নেই।

এ দফায় 'কঠোর লকডাউন' কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা নিতে যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়