ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:২৫, ১৪ এপ্রিল ২০২১

প্রথম রমজানের দোয়া

রহমত বরকত মাগফিরাত ও নাজাত লাভের মাস রমজান। এ মাসে বান্দা আল্লাহর নিকট যা চাইবে, আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করবেন। আজ পবিত্র রমজানের প্রথম দিন। তাই আসুন আজকের প্রথম রমজানে আল্লাহর কাছে এ দোয়ার মাধ্যমে মাগফিরাত ও নাজাত কামনা করি।

উচ্চারণ: আল্লাহুম্মাঝআ’ল সিয়া-মি ফি-হি সিয়া-মিস সা-ইমিন; ওয়া ক্বিয়া-মি ফি-হি ক্বিয়া-মিল ক্বা-ইমিন; নাব্বিহনি ফি-হি আ’ন নাওমাতিল গা-ফিলিন; ওয়াহাবলি ঝুরমি ফি-হি ইয়া ইলাহিল আ’-লামিন; ওয়া’ফু আন্নি ইয়া আ’-ফিয়া আ’নিল মুঝরিমিন।

অর্থ : হে আল্লাহ ! আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ করুন। আমার নামাজকে কবুল করুন প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে। আমাকে জাগিয়ে দিন গাফিলতির ঘুম থেকে। হে জগত সমূহের প্রতিপালক! এদিনে আমার সব গুনাহ মাফ করে দিন। আমার যাবতীয় অপরাধ ক্ষমা করে দিন, হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী। 

আজকের এই দিনে রোজাদার ধর্মপ্রাণ মুসলমান দিনভর তাওবা ইস্তেগফারের পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়া করবেন। 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রথম রমজানের প্রত্যেক নামাজসহ ইবাদাত-বন্দেগিতে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়