নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৫৩, ১৪ এপ্রিল ২০২১
পাঁচ দেশের প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট চালু করতে যাচ্ছে সরকার।
এক ভার্চুয়াল সভা শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।
জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্লান আগামীকাল বৃহস্পতিবার নিশ্চিত করবে।
করোনার কারণে আরোপিত আটদিনের লকডাউনের ফলে ২১ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। ফলে আটকা পড়েছেন অনেক বিদেশগামী। বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমিকরা।
এ বিষয়ে পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির।
আর জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র, দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে এবং কভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন প্রবাসীরা।
এর আগে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
তারা বলেন, ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে অন্তত ২৮ হাজার বিদেশগামী শ্রমিক দুর্ভোগে পড়বে এবং তাদের অনেকের জন্য চাকরি হারানোর পরিস্থিতি তৈরি হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















