ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০০, ১৪ এপ্রিল ২০২১

‘টেলিভিশনের নিরাপদ বাক্সে না থেকে বেরিয়ে আসুন’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম

দেশে কোভিড চিকিৎসা এবং ব্যবস্থাপনা নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের যে সমালোচনা করছেন তার ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একদিনও রোগীর পাশে দাঁড়াননি। বিশেষজ্ঞরা যখন সরকারি দায়িত্বে ছিলেন, তখন তারা কী করেছিলেন?

খুরশিদ আলম বলেন, ‘তারা এখন টেলিভিশনে বসে টকশোতে লম্বা লম্বা কথা বলেন। আমাদের হাসপাতালে চলুন, হাসপাতালে রোগীর পাশে দাঁড়ান।’

খুরশিদ আলম বলেন, ‘সেটা না করে ও নিরাপদ বাক্সের মধ্যে বসে এই টেলিভিশন থেকে ওই টেলিভিশনে গিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। টেলিভিশনের নিরাপদ বাক্সে না থেকে বেরিয়ে আসুন’।

বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কিছু কিছু পত্রপত্রিকা আমাদের এমনভাবে সমালোচনা করছেন যেটা আমাদের মনোবল ভেঙে দিচ্ছে।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, আমাদের পথ দেখাবেন, আমরা আমাদের শুদ্ধ করবো। বিরূপ সমালোচনা করলে আমাদের মনোবল ভেঙে যাবে।’

তিনি বলেন, করোনাভাইরাস মহামারিতে আমাদের চিকিৎসক-নার্সসহ, স্বাস্থ্য অধিদফতরের সবাই জীবন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশনায় কাজ করছি। আমাদের হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের ভুল হতেই পারে। সেটা আমাদের ধরিয়ে দিলে আমরা শুধরে নিতে পারবো। কিন্তু সমালোচনা না করে এ অবস্থায় আমাদের পাশে দাঁড়ানো উচিত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়