নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:১২, ১৪ এপ্রিল ২০২১
শামসুজ্জামান খানের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
শামসুজ্জামান খান ও পরিবেশমন্ত্রী
বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বুধবার এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত অধ্যাপক শামসুজ্জামান খান দেশের লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক হিসেবে অসামান্য অবদান রেখেছেন। তিনি সফলভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক শামসুজ্জামান খান তাঁর সৃজনশীল কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
পরিবেশমন্ত্রী অধ্যাপক শামসুজ্জামান খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, একুশ পদক বিজয়ী অধ্যাপক শামসুজ্জামান খান (৮০) বুধবার (১৪ এপ্রিল) আনুমানিক দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















