নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪১, ১৪ এপ্রিল ২০২১
হেফাজতের সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত রাজী গ্রেফতার
ফাইল ছবি
সাম্প্রতিক সময়ে দেশে বহুল আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় লালবাগ থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম।
গোয়েন্দার এই কর্মকর্তা বলেন, রাজধানীর লালবাগ থেকে ডিবির একটি দল মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে সেই ঘটনায় রাজধানীর একাধিক থানায় তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও মুফতি সাখাওয়াতের নামে ২০১৩ সালে হওয়া হেফাজতের তাণ্ডবের মামলাও থাকতে পারে। সেটিও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।
এছাড়াও গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ্কে গ্রেপ্তারের পর আজ রিমান্ডে পেয়েছে পুলিশ। গত কয়েক দিনে হেফাজতের চার কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী লালবাগ মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মুফতি ফজলুল হক আমিনীর জামাতা। ২০১৩ সালে হেফাজতের ঘটনার পরও তিনি গ্রেপ্তার হন এবং বেশ কিছুদিন কারাবরণ করেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















